নমস্কার / আসসালামুআলাইকুম, Farmer Kamol-এ পেয়ে যাচ্ছেন খাঁটিমধু - ঘি - সরিষার তেল ও হাঁসের বাচ্চা — সরাসরি খামার থেকে আপনার দরজায়। Farmer Kamol পরিবারে স্বাগতম। আমাদের পণ্য ও যেকোনো প্রয়োজনে WhatsApp অথবা কল করুন: 01737939688 । ঢাকার মধ্যে হোম ডেলিভারি ২৪ ঘন্টার মধ্যে, ঢাকার বাইরে ৪৮ ঘন্টায়। নমস্কার / আসসালামুআলাইকুম, Farmer Kamol-এ পেয়ে যাচ্ছেন খাঁটিমধু - ঘি - সরিষার তেল ও হাঁসের বাচ্চা — সরাসরি খামার থেকে আপনার দরজায়। Farmer Kamol পরিবারে স্বাগতম। আমাদের পণ্য ও যেকোনো প্রয়োজনে WhatsApp অথবা কল করুন: 01737939688 । ঢাকার মধ্যে হোম ডেলিভারি ২৪ ঘন্টার মধ্যে, ঢাকার বাইরে ৪৮ ঘন্টায়। নমস্কার / আসসালামুআলাইকুম, Farmer Kamol-এ পেয়ে যাচ্ছেন খাঁটিমধু - ঘি - সরিষার তেল ও হাঁসের বাচ্চা — সরাসরি খামার থেকে আপনার দরজায়। Farmer Kamol পরিবারে স্বাগতম। আমাদের পণ্য ও যেকোনো প্রয়োজনে WhatsApp অথবা কল করুন: 01737939688 । ঢাকার মধ্যে হোম ডেলিভারি ২৪ ঘন্টার মধ্যে, ঢাকার বাইরে ৪৮ ঘন্টায়।
বাজারে ভেজাল মধুর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে খাঁটি মধু খুঁজে পাওয়াই এখন কঠিন। ঘরে বসে কিছু সহজ পদ্ধতিতে মধুর গুণমান যাচাই করার উপায় শেয়ার করছি।
ক্রিস্টালাইজেশন পরীক্ষা
খাঁটি মধু কিছুদিন পর দানাদার বা ক্রিস্টাল হয়ে যেতে পারে, বিশেষ করে ঠান্ডা পরিবেশে। এটা ভেজালের লক্ষণ নয়, বরং প্রাকৃতিক মধুর একটা স্বাভাবিক ধর্ম। ভেজাল মধুতে সাধারণত এই পরিবর্তন হয় না বা অস্বাভাবিকভাবে হয়।
পানিতে পরীক্ষা
এক গ্লাস পানিতে এক চা চামচ মধু দিলে খাঁটি মধু সাধারণত তলায় জমাট হয়ে থাকে, সহজে গলে মিশে যায় না। সিরাপ মেশানো মধু তুলনামূলক দ্রুত পানির সাথে মিশে যায়।
গন্ধ ও স্বাদ
খাঁটি মধুর নিজস্ব একটা প্রাকৃতিক গন্ধ থাকে, যা ফুলের উৎসের উপর নির্ভর করে আলাদা হয়। যেমন সরিষা ফুলের মধুর একটা নিজস্ব ঝাঁজালো গন্ধ থাকে। অতিরিক্ত মিষ্টি, কৃত্রিম স্বাদ থাকলে সন্দেহ করার কারণ আছে।
ঘনত্ব পরীক্ষা
খাঁটি মধু সাধারণত ঘন হয়, চামচ থেকে আস্তে আস্তে গড়িয়ে পড়ে, ফোঁটা ফোঁটা না হয়ে ধারাবাহিক সুতার মতো নামে।
উৎস জানা সবচেয়ে নিরাপদ উপায়
এই সব পরীক্ষার চেয়েও সবচেয়ে নিশ্চিত উপায় হলো বিশ্বাসযোগ্য উৎস থেকে কেনা, যেখানে উৎপাদন প্রক্রিয়া স্বচ্ছভাবে দেখানো হয়। আমরা আমাদের মধু সংগ্রহের পুরো প্রক্রিয়া ভিডিওর মাধ্যমে দেখাই, যাতে গ্রাহকরা নিজের চোখে যাচাই করে নিতে পারেন।