দেশি ও উন্নত জাতের গরু পালন। দুগ্ধ ও মাংস উৎপাদন ভিত্তিক দীর্ঘমেয়াদী বিনিয়োগ সুযোগ। স্বচ্ছ হিসাব, লিখিত চুক্তি এবং বাস্তব খামারের সাথে অংশীদারিত্ব।
এটি ব্যাংক আমানত বা নির্ধারিত সুদের স্কিম নয়। লাভ-লোকসান দুটোই হতে পারে।
স্ট্যাটাস
শীঘ্রই
ধরন
দীর্ঘমেয়াদী
লাভ বণ্টন
৩৫%
চুক্তি
লিখিত
গরু পালন দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল আয়ের সুযোগ দেয়। দুগ্ধ উৎপাদন নিয়মিত নগদ প্রবাহ তৈরি করে এবং মাংস ও বাচ্চা বিক্রি থেকে অতিরিক্ত আয় হয়। স্থানীয় বাজারে চাহিদা সবসময় থাকে।
প্রথমে সীমিত সংখ্যক গরু দিয়ে শুরু করে ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে। খাবার, স্বাস্থ্যসেবা, শেড এবং প্রজনন ব্যবস্থাপনা — সবকিছুর হিসাব স্বচ্ছভাবে রাখা হবে।
লাভ হলে খামারি ৬৫% এবং অংশীদার ৩৫% পাবেন (প্রকৃত আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী)। লোকসান হলে অবশিষ্ট মূলধন ফেরত দেওয়ার চেষ্টা করা হবে, কোনো গ্যারান্টি ছাড়া।
রোগবালাই, খাবারের দাম বৃদ্ধি, বাজার দরের ওঠানামা এবং প্রাকৃতিক দুর্যোগ — এসব ঝুঁকি থাকতে পারে। সব ঝুঁকি খোলাখুলি জানানো হবে।
কাস্টমার প্যানেলে রেজিস্ট্রেশন করে প্রোফাইল সম্পূর্ণ করুন।
গরু পালন প্রকল্প চালু হলে নোটিফিকেশন পেতে বিনিয়োগ শুরু করুন।
প্রকল্প লাইভ হলে আবেদন জমা দিয়ে চুক্তি ও পেমেন্ট সম্পন্ন করুন।